• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

কালীগঞ্জে ৪ বছরের কন্যাশিশু তাবাচ্ছুম হত্যার প্রধান আসামি গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
কালীগঞ্জে ৪ বছরের কন্যাশিশু তাবাচ্ছুম হত্যার প্রধান আসামি গ্রেফতার
কালীগঞ্জে ৪ বছরের কন্যাশিশু তাবাচ্ছুম হত্যার প্রধান আসামি গ্রেফতার

ঝিনাইদহের কালীগঞ্জে ৪ বছরের শিশু তাবাচ্ছুম হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত আবু তাহেরকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত লুঙ্গি ও নিহত শিশুর স্যান্ডেল।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কালীগঞ্জ থানায় সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে শিশুর মরদেহ উদ্ধারের পর তারা তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে নিশ্চিত হয়ে প্রতিবেশী যুবক আবু তাহেরের অবস্থান শনাক্ত করে কুষ্টিয়া থেকে তাকে আটক করা হয়।

পরে তার স্বীকারোক্তি মোতাবেক উপজেলার রায়গ্রাম এলাকার চিত্রা নদীর পাড় থেকে শিশুর ব্যবহৃত একটি স্যান্ডেল ও নদীর ভিতর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত লুঙ্গি উদ্ধার করা হয়।

এদিকে হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে নিহত শিশুর গ্রামের বাড়ি মহেশপুর উপজেলার ভৈরবা বাজারে।কর্মসূচিতে নিহতের স্বজন ও এলাকাবাসী অংশ নেয়। তারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য: নিখোঁজের একদিন পর বৃহস্পতিবার(২৬ ফেব্রুয়ারি) বিকেলে ৪ বছরের শিশু তাবাচ্ছুমের বস্তাবন্দি লাশ একটি বিদ্যালয়ের সেফটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় রাতেই অজ্ঞাতদের আসামি করে কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের পিতা নজরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category