মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য নাজমুল হুদার ঐচ্ছিক তহবিল থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ টাকা বিতরণ করা হয়েছে।
রোববার (২৪ মে) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ৩২ জনের মাঝে ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা অনুদান হিসেবে দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, গাংনী উপজেলা জামায়াতের আমীর রবিউল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম এবং পৌর জামায়াতের আমীর আহসানুল হক।
অনুষ্ঠানে বক্তারা অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
পরে প্রধান অতিথি উপকারভোগীদের হাতে অনুদানের টাকা তুলে দেন।