• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

এবার গাংনীতে বাঁশ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ৬ জুলাই, ২০২৫
এবার গাংনীতে বাঁশ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
এবার গাংনীতে বাঁশ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের বাঁশ ব্যবসায়ী খাইরুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গেল রাতে কয়েকজন ডাকাত অস্ত্রের মুখে তার বাড়ি থেকে প্রায় ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ খাইরুল ইসলামের।

খাইরুল ইসলাম জানান, গেল রাত দেড়টার দিকে তিনি নিজ বাড়ির একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। এসময় ৩ জন ব্যক্তি তার ঘরে প্রবেশ করে। দেশীয় অস্ত্র গলায় ঠেকিয়ে ঘরে থাকা ২ লাখ ৯০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এদিকে খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, ডাকাতির সময় এক ব্যক্তির পরিচয় শনাক্ত করেছেন বলে খাইরুল ইসলাম পুলিশের কাছে জানিয়েছেন। ওই ব্যক্তিকে আটকের চেষ্টা এবং ঘটনার তদন্ত করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category