• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি

এবার কুষ্টিয়ায় তৃতীয় লিঙ্গের ইউপি সদস্য নির্বাচিত

ইসমাইল হোসেন, কুষ্টিয়া:
Update : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
এবার কুষ্টিয়ায় তৃতীয় লিঙ্গের ইউপি সদস্য নির্বাচিত
এবার কুষ্টিয়ায় তৃতীয় লিঙ্গের ইউপি সদস্য নির্বাচিত

কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্যপদে নির্বাচিত তৃতীয় লিঙ্গের মোছা. পায়েল খাতুন। তিনি ১ হাজার ৬২৩ ভোট পেয়ে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিলকিস নাহার পেয়েছেন ১ হাজার ৩৬০ ভোট। নির্বাচিত পায়েল খাতুন কাঞ্চনপুর ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামের মো. লিয়াকত আলীর সন্তান।

এলাকাবাসী জানায়, পায়েল আগে পুরুষ ছিলেন। হঠাৎ করেই পায়েলের শরীরে জীনগত পরিবর্তন দেখা দিলে ২০১০-২০১১ সালে কলকাতায় গিয়ে লিঙ্গ পরিবর্তন করেন। পুরুষ থাকাকালীন তার নাম ছিল হেলাল। পায়েল সব সময় মানুষের বিপদে পাশে দাঁড়ান। যে কারণে এলাকায় তার জনপ্রিয়তা আকাশচুম্বি। ফলস্বরূপ নির্বাচনে জয়লাভ করেছেন।

এক প্রতিক্রিয়ায় পায়েল খাতুন জানান, যারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একজন জনপ্রতিনিধি হিসেবে সুখ-দুঃখে সব সময় এলাকাবাসীর পাশে থাকার চেষ্টা করব। এলাকার উন্নয়নে যথাসাধ্য চেষ্টার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া নারীদের জীবন-যাত্রার মানোন্নয়নে যথাসাধ্য চেষ্টা থাকবে।

এ বিষয়ে কাঞ্চনপুর ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান মো. আনিছুর রহমান ঝন্টু বলেন, নিঃসন্দেহে এটি একটি ইতিবাচক ঘটনা। যেহেতু তিনি জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান হিসেবে পরিষদের পক্ষ থেকে সব সময় তাকে সহযোগিতা করা হবে। কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান বলেন, পায়েল খাতুনের নির্বাচিত হওয়ার বিষয়টি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য একটি ইতিবাচক ঘটনা। কুষ্টিয়া জেলায় তৃতীয় লিঙ্গের কোনো মানুষ নির্বাচিত হওয়ার ঘটনা এটিই প্রথম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category