• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

আমান নামের সেই ভূয়া মেজর আবারও আটক

জিয়াউর রহমান, কুষ্টিয়া।
Update : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
আমান নামের সেই ভূয়া মেজর আবারও আটক
আমান নামের সেই ভূয়া মেজর আবারও আটক

কুষ্টিয়ায় বায়েজীদ আমান নামে এক ভূয়া মেজরকে আটক করেছে পুলিশ। রোববার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার মধুপুর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। এর আগেও সেনা কর্মকর্তার পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজি করতে গিয়ে আটক হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ইবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফরিদ উদ্দিন। এসময় তার কাছ থেকে সেনাবাহিনীর ইউনিফর্ম পরিহিত ছবি, ইউনিফর্ম, ভূয়া ভিজিটিং কার্ড, ওয়াকিটকি, খেলনা পিস্তল উদ্ধার করা হয়।

আটক প্রতারক খন্দকার বায়েজীদ আমান (৩৩) নওগাঁ জেলার রানীনগর উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত খন্দকার এনামুল হকের ছেলে। তিনি কুষ্টিয়া সদর উপজেলার মধুপুর গরুর হাট এলাকার আব্দুর রহমানের জামাই।

এর আগেও সেনাবাহিনী ও অন্যান্য সরকারি চাকরিজীবী পরিচয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অনেক লোকের কাছ থেকে টাকা আত্মসাতের অভিযোগে আটক হয়েছিলেন তিনি। ২০২৩ সালের ২৩ জানুয়ারি দুপুর দেড়টায় কুষ্টিয়া শহরের হানিফ নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেছিল র‍্যাব। সেসময়ও তিনি সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করতেন। তার বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় ও রাজশাহীর বোয়ালিয়া থানায় চাঁদাবাজী ও প্রতারণা মামলা রয়েছে।

ইবি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ ফরিদ উদ্দিন বলেন, ভূয়া মেজর সেজে প্রতারণার অভিযোগে আমানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এর আগেও সে এ ধরনের অপরাধ করতে গিয়ে আটক হয়েছিল। তার বিরুদ্ধে মামলা দিয়ে আদলতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category