বরগুনার আমতলীর কুকুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় কুকুয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
আমতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের (ভারপ্রাপ্ত) আহবায়ক এস. এম আরিফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুকুয়া ইউনিয়নের বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুবুল আলম। এ সময় বক্তব্য রাখেন আমতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান রিজন, যুগ্ম আহবায়ক সিফাত হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের নেতা নিরব হুসাইন ও সুজন সিকদার। কুকুয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক পদপ্রার্থী বাবুল মিয়া, সদস্য সচিব পদপ্রার্থী রিয়াজ হোসেন। এছাড়াও আমতলী ও কুকুয়া ইউনিয়ন বিএনপিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মী সভায় বক্তারা ইউনিয়নের নেতৃবৃন্দদের উদ্দেশ্যে বলেন, আগমী নির্বাচনে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের জন্য মাঠে নামতে হবে। আগামী দিনে বিভিন্ন ধরনের লোক আমাদের সাথে মিশে যেনো নিজেদের মধ্যে ফাটল ধরাতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।