• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

আমতলীতে এক নারীর বিরুদ্ধে একাধিক বিয়ে ও অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

মৃধা বেলাল, বরগুনা:
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
আমতলীতে এক নারীর বিরুদ্ধে একাধিক বিয়ে ও অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
আমতলীতে এক নারীর বিরুদ্ধে একাধিক বিয়ে ও অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

বরগুনার আমতলী উপজেলার চন্দ্রা গ্রামের হাসিনা বেগম নামে এক নারীর বিরুদ্ধে একাধিক বিয়ে-নামে প্রতারণা করে প্রায় অর্ধ কোটি টাকা ও জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার ভুক্তভোগী তৃতীয় স্বামী অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আবু হানিফ হাওলাদার এবং প্রথম স্বামী সোলায়মান সরকার এ অভিযোগ করেছেন।

তারা জানান, তৃতীয় স্বামীকে তালাক না দিয়েই হাসিনা বেগম নতুন করে বিয়ে করেছেন, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। ভুক্তভোগী ও এলাকাবাসী প্রতারক হাসিনাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০০০ সালে চন্দ্রা গ্রামের রফিকুল ইসলাম পণ্ডিতের মেয়ে হাসিনা আক্তারকে ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার সোলায়মান সরকারের সঙ্গে বিয়ে দেওয়া হয়। বিয়ের এক বছর পর সোলায়মান চন্দ্রা কারিগরি কলেজ সংলগ্ন এলাকায় ৫৫ শতাংশ জমি ক্রয় করে বাড়ি নির্মাণ করেন।

সোলায়মানের অভিযোগ, ঢাকায় চাকরির কারণে বাড়ির বাইরে থাকার সুযোগে হাসিনা একাধিক পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে দাম্পত্য কলহ দেখা দিলে ২০১৬ সালে হাসিনা তাকে মারধর করে জোরপূর্বক পুরো জমি ও বাড়ির দলিল নিজের নামে করে নেন। পরবর্তীতে ২০১৮ সালে তিনি সোলায়মানকে তালাক দেন। ওই দম্পতির ঘরে দুটি সন্তান রয়েছে।

সোলায়মান আরও অভিযোগ করেন, তালাকের পর হাসিনা অবাধে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তার মেয়ে মারিয়া এসব কর্মকাণ্ডে বাধা দিলে ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় মেয়েকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছেন, এমন অভিযোগ তুলেছেন জামাতা ইমরান হাওলাদার।

এরপর ২০২২ সালের ডিসেম্বরে হাসিনা তালতলী উপজেলার কড়াইবাড়িয়া দারুসসুন্নাত দাখিল মাদরাসার সহকারী শিক্ষক আবুল হোসেনকে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের আট মাস পর আবুল হোসেন মারা যান। ওই সময়ে চিকিৎসার নাম করে অন্তত ১০ লাখ টাকা হাসিনা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেন আবুল হোসেনের বড় ভাই আমির হোসেন।

২০২৩ সালের ২৮ সেপ্টেম্বর হাসিনা তার দ্বিতীয় স্বামীর বন্ধু, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আবু হানিফ হাওলাদারকে কাবিন ছাড়া তৃতীয় বিয়ে করেন। দুই বছর সংসার করার পর কৌশলে তার কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ করেছেন আবু হানিফ। তাকে তালাক না দিয়ে চলতি মাসের ১২ তারিখে হাসিনা ঘটখালী এলাকার জহিরুল ইসলাম নামের এক ব্যক্তিকে চতুর্থ বিয়ে করেছেন।

হাসিনার ফুফু সেলিনা বেগম বলেন, হাসিনা এ পর্যন্ত চারটি বিয়ে করেছে। আগের তিন স্বামীর কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে বাড়ি নির্মানসহ বাড়িও তৈরি করেছেন।

প্রথম স্বামী সোলায়মান সরকার বলেন, আমার ৫৫ শতাংশ জমি ও বাড়ি জোরপূর্বক দলিল করে নিয়েছে হাসিনা। আমার মেয়েকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে। আমি প্রতারক হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

তৃতীয় স্বামী আবু হানিফ হাওলাদার বলেন, প্রতারণার আশ্রয় নিয়ে আমাকে বিয়ে করে ১৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এখন তালাক না দিয়েই আরেক জনকে বিয়ে করেছে। আমি তার উপযুক্ত শাস্তি চাই।

অন্যদিকে, চতুর্থ স্বামী জহিরুল ইসলাম বলেন, আমি শরীয়ত মোতাবেক হাসিনাকে বিয়ে করেছি।

অভিযোগ অস্বীকার করে হাসিনা বেগম বলেন, আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। আমি আবু হানিফকে তালাক দিয়েই নতুন বিয়ে করেছি।

আমতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category