• সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আবাসিক ভবনের নিচে ২৫ হাজার লিটার তেল মজুদকারী ব্যবসায়ীকে জরিমানা

বিবর্তন ডেস্ক:
Update : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
আবাসিক ভবনের নিচে ২৫ হাজার লিটার তেল মজুদকারী ব্যবসায়ীকে জরিমানা
আবাসিক ভবনের নিচে ২৫ হাজার লিটার তেল মজুদকারী ব্যবসায়ীকে জরিমানা

শেরপুর শহরের একটি ৫ তলা আবাসিক ভবনের নিচতলায় তেলের ট্যাংক বানিয়ে ২৫ হাজার লিটার ডিজেল মজুদ করায় তাপস নন্দী নামে এক ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসাথে একদিনের মধ্যে মজুদকৃত তেল ও ট্যাংক সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের গোপালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মেসার্স শিমলা ট্রেডার্সকে এ জরিমানা ও নির্দেশনা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আবাসিক ওই ভবনের নিচতলায় তেলের ট্যাংক বানিয়ে দীর্ঘদিন যাবত অবৈধভাবে ডিজেল মজুদ করে ব্যবসা করছিলেন তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলাল নামে দুই ব্যবসায়ী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ওই ভবনে অভিযান চালায় শেরপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় পরিবেশগত ছাড়পত্র না থাকায় অবৈধভাবে আবাসিক বাসার নিচে ডিজেলের মজুদ করার অপরাধে দশ হাজার টাকা জরিমানা এবং একদিনের মধ্যে তেল ও ট্যাংক সরানোর নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান, নিয়ম না মেনে দাহ্য পদার্থ বিক্রির অপরাধে মেসার্স শিমলা ট্রেডার্সকে অর্থদন্ড দেয়া হয়েছে। একইসাথে শুক্রবার বিকেলের মধ্যে ডিজেল সরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে। এছাড়াও তাদের অন্যান্য লাইসেন্সগুলো যাচাই করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category