• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

আবারও গাংনীর বামন্দী পুলিশ ক্যাম্পের পাশে মোটরসাইকেল চুরি

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
গাংনীর সাহারবাটিতে মোটরসাইকেল চুরি
গাংনীর সাহারবাটিতে মোটরসাইকেল চুরি

গণডাকাতির তিন দিন অতিবাহিত না হতেই মেহেরপুরের গাংনীর বামন্দী-দেবীপুর সড়কের পুলিশ ক্যাম্পের পাশেই মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। চোরেরা স্থানীয় সাঈদ নার্সারীর পাশ থেকে একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল চুরি করে পালিয়ে যায়। যার নম্বর মেহেরপুর ল- ১১-৫২৩৮। আজ বুধবার বেলা ১১টার দিকে এ দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটে।
ওই মোটর সাইকেলের মালিক বামন্দী ক্যাম্প পাড়ার আলীহীম মিলিটারীর ছেলে আরিফ।
ভুক্তভোগি আরিফ জানান, তিনি মোটরসাইকেলটি তালাবদ্ধ রেখে তার আমবাগানে যান। ফিরে এসে মোটরসাইকেলটি দেখতে পান না। চোরেরা মোটরসাইকেলটি চুরি করে নেয়।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, তিনি ঘটনাটি শুনেছেন তবে কেউ এখনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য; গত শনিবার দিবাগত রাতে একই স্থানে গণডাকাতির ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category