• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবীতে এবং ফিলিস্তিনের উপর বর্বর হামলার প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২২ মার্চ, ২০২৫
আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবীতে এবং ফিলিস্তিনের উপর বর্বর হামলার প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ
আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবীতে এবং ফিলিস্তিনের উপর বর্বর হামলার প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ

গণহত্যার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবীতে ও ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুর জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ শনিবার দুপুরে মেহেরপুর প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক ইমতিয়াজ আহমেদ। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মুজাহিদুল ইসলাম, যুগ্ম সংগঠক আসিফ রাব্বি, যুগ্ম আহবায়ক তামিম ইসলাম, জাতীয় নাগরিক কমিটির সদস্য হাসনাত, সাব্বির আহমেদ, আমির হামজা, মুইজ খন্দকারসহ বৈষম্যবিরোধী ছাত্র-ছাত্রী ও নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজার হাজার মানুষকে খুন গুম করেছে। ০৫ই আগস্টের পর ছাত্র জনতার প্রতিরোধে ভারত পালিয়ে যায়। ভারতে বসে দেশকে নানাভাবে বিশৃঙ্খল করার চেষ্টা করছে। যা নাগরিক কমিটি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে প্রতিহত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category