• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীর উন্নয়নে আবারও সুযোগ চাইলেন স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

আবারও গাংনীর উন্নয়নের জন্য শেষ বারের মতো সুযোগ চাইলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মেহেরপুর-২  স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। মানুষের পাশে থাকার দীর্ঘ সময়ের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, মাটি ও মানুষের টানেই রাজনীতি করছি। মানুষের পাশে ছিলাম, আছি এবং জীবনের শেষ সময় পর্যন্ত থাকব বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
শুক্রবার দুপুর থেকে রাত অবধি গাংনী উপজেলার বামুন্দী ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় ট্রাক প্রতীকে ভোট কামনা করেন তিনি।
গণসংযোগকালে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের সঙ্গে আরও উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইয়াসিন রেজা, অ্যাড ফিরোজুল আলম, গাংনী উপজেলা যুবলীগের সহ সভাপতি আল ফারুক,  গাংনী পৌর যুবলীগের সহ সভাপতি আশরাফুল আলম বাবু, শ্রমিক লীগ নেতা হবিবুর রহমান হবিসহ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category