• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মেহেরপুর ট্রেজারিতে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জামাদি

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
মেহেরপুর ট্রেজারিতে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জামাদি
মেহেরপুর ট্রেজারিতে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জামাদি

মেহেরপুরে পৌঁছেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম। আজ ২৬ ডিসেম্বর রাত ১ টার দিকে ব্যালট পেপার এসে পৌঁছেছে। দূরত্ব ও দুর্গম বিবেচনায় প্রথম ধাপে ১৩ জেলার মধ্যে মেহেরপুরেও পৌঁছেছে এসব সরঞ্জামাদি।
আগামী ৭ জানুয়ারি নির্বাচন উপলক্ষে মেহেরপুরের দুটি আসনে ২০৭টি কেন্দ্রের বিপরীতে ভোটের সংখ্যা অনুযায়ী, ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপারের সঙ্গে সম্পর্কিত ফরম এবং স্ট্যাম্প প্যাড মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ট্রেজারি শাখায় সংরক্ষণসহ সার্বক্ষনিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
নেসারাত ও ট্রেজারি শাখার সহকারী কমিশনার গোলাম রাব্বানী সোহেল এর উপস্থিতিতে এসব সরঞ্জামাদি বুঝিয়ে দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা ওয়ালিউল্লাহ।
আগামী জানুয়ারী মাসের ৩ থেকে ৪ তারিখের মধ্যে উপজেলাগুলোতে এগুলো পৌঁছে দেওয়া হবে। উপজেলা থেকে এগুলো কেন্দ্রে কেন্দ্রে ভোটের দিন সকালে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category