• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

ঝিনাইদহে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নৌকার প্রার্থীর বিরুদ্ধে মামলা

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
ঝিনাইদহে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নৌকার প্রার্থীর বিরুদ্ধে মামলা
ঝিনাইদহে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নৌকার প্রার্থীর বিরুদ্ধে মামলা

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের আওয়ামী লীগের প্রার্থী আব্দুল হাইয়ের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মামলা হয়েছে। শৈলকুপা উপজেলা নির্বাচন কর্মকর্তা তায়জুল ইসলাম গতকাল রোববার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে পৃথক দুটি মামলা করেন।

এর আগে নির্বাচন কমিশন (ইসি) চিঠি পাঠিয়ে প্রার্থী আব্দুল হাইয়ের বিরুদ্ধে মামলা করতে উপজেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দেন। ঝিনাইদহ জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মো. রোকনুজ্জামান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।

আদালত সূত্র জানায়, উপজেলা নির্বাচন কর্মকর্তা বাদী হয়ে মামলা দুটি করেছেন। যার একটি মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। আব্দুল হাই ছাড়া অন্য আসামিরা হলেন শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম ও সারুটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন। অন্য মামলায় শুধু আব্দুল হাইকে আসামি করা হয়েছে।

গত শুক্রবার নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-১ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমানের সই করা চিঠিতে শৈলকুপা উপজেলা নির্বাচন কর্মকর্তাকে ওই মামলা করার নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, শৈলকুপা থানার ১৪ নম্বর দুধসর ইউনিয়নের ভাটই বাজারে সাপ্তাহিক হাটবারের দিনে আনুমানিক বিকেল চারটার দিকে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাইয়ের অনুসারীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে মহড়া দেন ও জনমনে ভীতির সঞ্চার করেন। নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রতিবেদনের আলোকে আব্দুল হাই সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০০৮–এর বিধি ৮ (ক), ১১ (ক) ও বিধি ১২–এর লঙ্ঘন করেছেন। এই বিধি লঙ্ঘন করায় অভিযুক্ত প্রার্থী ও অনুসারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category