• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘন করে দেয়ালে দেয়ালে সাঁটানো হয়েছে পোস্টার

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
গাংনীতে নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘন করে দেয়ালে দেয়ালে সাঁটানো হয়েছে পোস্টার
গাংনীতে নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘন করে দেয়ালে দেয়ালে সাঁটানো হয়েছে পোস্টার

মেহেরপুর-২(গাংনী) নির্বাচনী এলাকায় নির্বাচনী বিধিমালা লঙ্ঘিত হচ্ছে। বিশেষ করে নৌকা স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় পার্টি, ন্যাশনাল পিপল্স পার্টির নির্বাচনী পোস্টার সাঁটানো হয়েছে দেয়া দেয়ালে গাছে ও বৈদ্যুতিক খুটিতে। কোথাও কোথাও পোস্টার ছিড়ে ফেলা হয়েছে। আবার নির্বাচনী অফিস পুড়িয়ে দেয়ারও অভিযোগ রয়েছে। তবে প্রশাসন বলছে, বিষয়টি দেখে ব্যবস্থা নেয়া হবে।

সরেজমিনে গাংনীর বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের চিত্র। জোড়পুকুর, সহড়াবাড়িয়া, রুয়েরকান্দি, গোপালনগর, হাড়াভাঙ্গা, বালিয়াঘাট, মহাম্মদপুর ও বাথানপাড়া এলাকায় গাছে গাছে দেয়ালে ও বৈদ্যুতিক খুটিতে সাঁটানো হয়েছে নির্বাচনী পোস্টার। কোথাও কোথাও পোস্টার ছিড়ে ফেলা হয়েছে। তবে সাঁটানো পোস্টারের ব্যাপারে কোন প্রার্থী কথা বলেন নি। নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর নেতা কর্মীগন কেউ সহাবস্থান না করলেও দু’প্রার্থীর পোস্টার সহাবস্থানে সাঁটানো হয়েছে। স্থানীয় লোকজন পোস্টার ছিড়ে ফেলাকে ভিন্নভাবে দেখছেন। কেউ কেউ বলছেন, দেয়ালে সাঁটানো পোস্টার ছাগলে খেয়েছে।

সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে হেমায়েতপুর। নৌকার নির্বাচনী অফিসে শুক্রবার ভোররাতে আগুন দেয়া হয়েছে। অফিসে ব্যবহৃত ডেকোরেশনের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে কে বা কারা আগুন লাগিয়েছে সে ব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন ও জড়িতদের খুঁজে বের করার আশ্বাস দেন।

নির্বাচনী বিধিমালায় উল্লেখ করা হয়েছে, কোন স্থায়ী স্থাপনা বৈদ্যুতিক খুঁটি দেয়াল ও গাছে পোস্টার সাঁটানো যাবে না। তাছাড়া কোন পোস্টার ছেড়া দন্ডনীয় অপরাধ। অথচ সে কাজগুলি করছেন সংশ্লিষ্ট প্রার্থীর নেতাকর্মীরা। এরা ছোট ছোট ছেলেদেরকে পোস্টার দিয়ে সাঁটাতে বলছেন। পোস্টার সাঁটানোর পর কোমলমতি বাচ্চারা পাচ্ছেন তাদের পারিশ্রমিক। নেতাকর্মীরা কেউ দ্বায় নিচ্ছেন না। তারা বলছেন, বাচ্চারা আবেগের বশবতি হয়ে পোস্টার সাঁটাচ্ছে।

এ ব্যাপারে সহকারী রিটার্ণিং অফিসার ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা জানান, বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, মেহেরপুর-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী ডাঃ আবু সালেহ মোঃ নাজমুল হক সাগর (নৌকা), স্বতন্ত্র পার্থী মকবুল হোসেন(ট্রাক), জাতীয় পার্টি কেতাব আলী (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের আল ফারুক (ডাব), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তজোটের শাহ জামাল আমিরুল (ছড়ি), তৃণমূল বিএনপির আব্দুল গনি (সোনালী আঁশ), ও ন্যাশনাল পিপলর্স পার্টির গোলাম রসুল (আম) প্রতীক নিয়ে ভোটযুদ্ধে নেমেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category