• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

ভোটের নিরপেক্ষ পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব আমাদের- আহসান হাবিব খান

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
ভোটের নিরপেক্ষ পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব আমাদের- আহসান হাবিব খান
ভোটের নিরপেক্ষ পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব আমাদের- আহসান হাবিব খান

আমি সবসময়ই বলি আপনারা (সাংবাদিক) আমাদের মাধ্যম এবং প্লাটফর্ম। যে মাধ্যমে বা প্লাটফর্মের মধ্যদিয়ে আমাদের যে বক্তব্য, আমাদের সু-কর্ম, আশা-আকাংখা দেশ-বিদেশ ও দলমত নির্বিশেষে সবার কছে আপনারা পৌছে দেন। সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করবেন।

যখন ভোট গণনা হবে, সেটাও ভিডিও করতে পারবেন তারা। সাংবাদিক হিসেবে আপনারা সঠিক জিনিসটা প্রকাশ করবেন। আপনারা ভোটারদের কাছে জানবেন। ভোটের অবস্থা কেমন। অভিযোগ পেলে প্রচার করেন। কেন্দ্র বন্ধ হবে, নির্বাচন বন্ধ হবে। ওই কেন্দ্রে আমরা আবার নির্বাচন করবো।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টায় মেহেরপুর জেলা প্রশাসকের সভাকক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, গোয়েন্দা কর্মকর্তা ও মেহেরপুর-চুয়াডাঙ্গা আসনে প্রার্থীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নির্বাচন কমিশনার (ইসি) বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) আহসান হাবিব খান।

মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে আহসান হাবিব খান বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। ভোটাররা নির্বিঘ্নে-নির্ভয়ে বাড়ি থেকে ভোট কেন্দ্রে যাবে এবং ভোট প্রদান করবেন। নিরপেক্ষ পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব আমাদের।

যেখানে ঝামেলা আছে, সেগুলো সমাধান করা হবে। প্রয়োজনে সেনাবাহিনী কাজ করবে, টহল দেবে। আমরা আমাদের শ্রেষ্ঠটা দিয়ে চেষ্টা করছি, করবো। আমাদের সাফল্য অনিবার্য। ইসি আহসান হাবিব খান আরও বলেন, সব প্রার্থীই আমাদের কাছে সমান।

ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। কেউ ঝামেলা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অসদাচরণের জন্য প্রার্থিতা বাতিল হতে পারে। নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, অনিয়ম করলে ছাড় নয়। ভোটকেন্দ্রের বাইরে কেউ ঝামেলা করলে পুলিশ অ্যাকশন নেবে। বিশৃঙ্খলা করার সুযোগ নেই, সেই সুযোগ আমরা দেব না। কোথাও অনিয়ম হলে সেই কেন্দ্রের ভোট বন্ধ হবে। তদন্ত সাপেক্ষে দায়িত্বরতদের সাসপেন্ড করা হবে, অ্যাকশন নেওয়া হবে। আমাদের কাছে কোনও ছাড় নেই। আমরা জিরো টলারেন্স মন্ত্রে বিশ্বাসী। রাতের আঁধারে কেউ যদি হামলা-অগ্নিসংযোগ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category