• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

দৌলতপুরে স্কুলছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
দৌলতপুরে স্কুলছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার
দৌলতপুরে স্কুলছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে নিখোঁজ হওয়া স্কুলছাত্র শাহীন আলীর (১১) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ভ্যানটি পাওয়া যায়নি। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ডাংমড়কা এলাকায় একটি মাঠের মেহগনির বাগান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।নিহত শাহীন আলী উপজেলার প্রাগপুর ইউনিয়নের তেকালা গ্রামের মালয়েশিয়া প্রবাসী সানেহ আলীর ছেলে এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
গত সোমবার বিকেলে দাদার উপার্জনের চালিকা শক্তি একমাত্র ব্যাটারি চালিত ভ্যান নিয়ে উপার্জনের আশায় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় ওই স্কুলছাত্র। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরদিন মঙ্গলবার (১২/১২/২০২৩ ইং) পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয় বলে জানিয়েছেন শিশুটির দাদা সিরাজ শাহ।
এ বিষয়ে দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পুলিশ শিশুটির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে। ছয় দিন আগে নিখোঁজ হওয়া শাহীন আলীর পরিবার শিশুটির পরিচয় নিশ্চিত করেছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category