• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

গাংনীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
গাংনীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
গাংনীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

মেহেরপুরের গাংনীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথী ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আহমেদ আলী ও সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম।
বক্তারা বলেন, স্বাধীনতার ঠিক পূর্ব মুহুর্তে বাঙালি জাতি যাতে স্বাধীনতা অর্জন না করতে পারে তার জন্য পাক হানাদার বাহিনী দেশের শিক্ষক, সাহিত্যিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে হত্যা করে। জাতিকে মেধাশুন্য করার জন্য তারা গণহত্যা চালায় কিন্তু বাঙালির কাছে তারা পরাস্ত হয়।
অনুষ্ঠানে সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category