“রুখবো দুর্নীতি গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ” স্লোগানে মেহেরপুরের গাংনীতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস। শনিবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়ে গাংনী প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু জাফরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাসান আল নুরানীর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, ভেটেনারি সার্জন আরিফুল ইসলাম। এসময় বিভন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।