• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালো বিদ্যুৎ মিস্ত্রি

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালো বিদ্যুৎ মিস্ত্রি
মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালো বিদ্যুৎ মিস্ত্রি

মেহেরপুরের রাজনগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরিকুল ইসলাম (৩০) নামের এক বিদ্যুৎ মিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে নিজ বাড়ির একটি গরুকে বাঁচাতে গিয়ে সে বিদ্যুতায়িত হয়। সে সদর উপজেলার রাজনগর গ্রামের মোল্লাপাড়ার লিয়াকত আলীর ছেলে। গ্রামে বিদ্যুৎ মিস্ত্রি হিসেবে কাজ করে। বরাদি বাজারে ইলেকট্রিক সামগ্রীর একটি দোকানও রয়েছে তার।
পুলিশ ও এলাকাবাসী জানায়, তরিকুল ইসলামের নিজ বাড়ির গোয়াল ঘরের পাশ দিয়ে বিদ্যুতের লাইন টানা আছে। সেখানে একটি সিমগাছের লতার সাথে তার জড়ানো ছিলো। তার বাড়ির লালনপালন করা গরু সিমের লতা মুখে নিয়ে বিদ্যুতের তারসহ চাবাতে থাকে। এ সময় বিদ্যুতায়িত হয় গরুটি। গরুটি বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় তরিকুল। এলাকাবাসী তাকে দ্রুত উদ্ধার মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের ইমারজেন্সি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category