• শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শব্দ দূষণ নিয়ন্ত্রণে চাই সম্মিলিত উদ্যোগ সিগারেটের প্যাকেটে কিউআর কোড সংযুক্ত করার উদ্যোগে এনবিআরকে বিএনটিটিপির ধন্যবাদ জ্ঞাপন মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে মাদকবাহী প্রাইভেটকার: গাঁজাসহ চালক আটক জনমত গঠনের জন্য কাজ করছে হেজবুত তাওহীদ-এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, বুকসমান পানিতে মানুষের ভোগান্তি আর দুর্ভোগ ইরানে আশার আলো ছড়াচ্ছে এশীয় চিতা জাল নোটের প্রচলন রোধে নতুন আইন ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী  মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জাতিকে বিভক্ত না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর গাংনীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন আহত মেহেরপুরের উন্নয়ন ভাবনা- কবি রফিকুল ইসলাম

গাংনীতে নারীকে ব্লাকমেইলকারী আটক দু’জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
গাংনীতে নারীকে ব্লাকমেইলকারী আটক দু’জনকে ছেড়ে দিয়েছে পুলিশ
গাংনীতে নারীকে ব্লাকমেইলকারী আটক দু’জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

এক গৃহবধুর ব্যক্তিগত একান্ত মূহুর্তের ছবি দিয়ে ব্লাকমেইলের হুমকী ও কুপ্রস্তাব দেয়ার ঘটনায় মেহেরপুরের গাংনী থানা পুলিশ শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যারাতে দুজনকে আটক করলেও গভীর রাতে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগি গৃহবধু তার পরিবারসহ সচেতন মহলের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে পুলিশ বলছে আটককৃতদের বিরুদ্ধে আইন বহির্ভূত কিছু না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে।

ওই গৃহবধু স্বামি জানান, মেসেঞ্জারে নানাভাবে হুমকী দেয়া হতো। ভয়েজ কলে রাতে গোপনালাপ করার প্রস্তাব দেয়া হতো এবং কথা না বললে তার ছবি সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়ার হুমকী দেয়া হতো। এসকল ভয়েজ রেকর্ড ভূয়া ফেসবুক আইডি পুলিশকে দেয়া হয়। সেই সাথে শুক্রবার রাতেই মামলা করার জন্য একটি অভিযোগ দেয়া হয়। কিন্তু অভিযোগ আমলে না নিয়ে আটককৃতদেরকে ছেড়ে দেয়া হয়। এখন গোটা পরিবারই হুমকীর মুখে।

ভুক্তভোগী পরিবার জানান, মাস দু’য়েক আগে গাংনী বাজারের কাথুলী মোড়ে চপল মোবাইল সেন্টারে একটি মোবাইল মেরামত করতে দেন ওই গৃহবধূ। সে সময় তাকে ঘন্টা খানেক সময় লাগবে বলে জানান দোকান কর্মচারী সাইফ উদ্দীন। পরে ফোনটি গৃহবধুকে দিয়ে দেয় সে। গত পাঁচ দিন আগে গৃহবধূর ছবি দিয়ে নাবিল নামের একটি ফেসবুক আইডি খুলে ওই গৃহবধুর কাছেই ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানো হয়। ভুক্তভোগী গৃহবধূ কিছু বুঝে উঠতে না পেরে ফ্রেন্ড রিকুয়েস্ট একসেপ্ট করেন। পরে নাবিল নামের আইডি থেকে ওই গৃহবধুর মেসেঞ্জারে তার স্বামীর সাথে থাকা অন্তরঙ্গ মূহুর্তের কিছু ছবি প্রেরণ করে ও কুপ্রস্তাব দেয়া হয়। প্রস্তাব না মানলে সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়া হুমকি দেয়া হয়।

বিষয়টি ভুক্তভোগী গৃহবধূ তার পরিবারকে জানালে তারা মেহেরপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে যান এবং গাংনী থানায় একটি জিডি করেন। শুরু হয় তদন্ত। অন্যদিকে, বিষয়টি জানাজানি হলে গৃহবধু পক্ষের লোকজন ফুঁসে ওঠে। বিভিন্ন ভাবে খোঁজ নিয়ে ও ঘটনা পর্যালোচনা করে ওই গৃহবধুর পরিবার শুক্রবার সন্ধ্যা রাতে সু-কৌশলে চপল মোবাইল সেন্টারের মালিক চপল হোসেন ও কর্মচারী সাইফ উদ্দীনকে প্রমাণসহ হাতে নাতে ধরতে সক্ষম হয়। উভয় পক্ষ বাক বিতন্ডায় জড়িয়ে পড়লে গাংনী বাজার কমিটির লোকজন চপল ও তার কর্মচারী সাইফুদ্দীনকে বাজার কমিটির অফিসে নিয়ে যায় সেই পুলিশে খবর দেন। পুলিশ দুজনকে আটক করে থানায় নেয়। গভীর রাতে দুজনকে ছেড়েও দেয়া হয়েছে।

এ ব্যাপারে গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, অভিযোগকারী যে আবেদন ও ধারা উল্লেখ করেছেন সেটি পর্ণোগ্রাফি আইন। কিন্তু আটককৃতদের অপরাধ ওই আইনে নয়। এদের কাছ থেকে তেমন কোন অপরাধমূলক কর্মকান্ডের প্রমানও মেলেনি। তাই ছেড়ে দেয়া হয়েছে। তবে গৃহবধুর পক্ষ থেকে যে জিডি করা হয়েছে তা তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, আটককৃতদেরকে ছেড়ে দেওয়া হলেও ওই গৃহবধুর জিডি তদন্ত করা হচ্ছে। কারো সম্পৃক্ততা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তবে পুলিশের এ বক্তব্যের সাথে ভুক্তভোগী পরিবারের লোকজন দ্বিমত পোষণ করেছে। তাদের দাবি, ম্যাসেঞ্জরে যে ভয়েসে কুপ্রস্তাব ও ব্লাকমেইলিং করার হুমকি দেওয়া হয়েছে সেই ভয়েস সাইফুদ্দীনের বলে পুলিশের সামনেই প্রমাণ হয়েছে। এর পরেও কিভাবে পুলিশ প্রমাণ পেল না তার ধুয়াশা কাটছে না পরিবারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category