• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

কলকাতার সাংবাদিকদের সঙ্গে কুষ্টিয়া প্রেসক্লাবের মতবিনিময়

ইসমাইল হোসেন, কুষ্টিয়া
Update : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

কলকাতা প্রেসক্লাবের সভাপতির নেতৃত্বে ১৮ সদস্যদের একটি প্রতিনিধি দল মতবিনিময় করেছেন কুষ্টিয়ার সাংবাদিকদের সঙ্গে।

শুক্রবার সন্ধ্যা ৬ টায় কুষ্টিয়া প্রেসক্লাবের কাঙ্গাল হরিনাথ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর, আনন্দ বাজার পত্রিকার প্রাক্তন চীফ রিপোর্টার দেবদ্যূৎ ঘোষ, বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের আহবায়ক সৌম্যব্রত দাস, কলকাতা সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি অশোক কুমার গাঙ্গুলী, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবসহ দুই বাংলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

মতবিনিময়কালে সাংবাদিকরা দুই দেশের সৌহার্দ্যপূর্ন সম্পর্ক জোরদার করার তাগিদ দেন। দুই দেশের সংবাদকর্মী ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে যোগাযোগ বাড়ানোর কথা বলেন তারা। এসময় এক পক্ষ অপর পক্ষকে তাদের দেশে আসার আমন্ত্রণ জানান।

ভারতের এই প্রতিনিধি দলটি কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ি, লালন সাঁইয়ের আখড়াবাড়ি, কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘরসহ বিভিন্ন ঐতিহাসিক স্থান ঘুরে দেখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category