• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

রাজধানীতে আবারও তিন বাসে আগুন

বিবর্তন বাংলা ডেস্ক
Update : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
রাজধানীতে আবারও তিন বাসে আগুন
রাজধানীতে আবারও তিন বাসে আগুন

বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হবে রবিবার ভোর ৬টা থেকে। তার আগেই রাজধানীর নিউমার্কেট, এলিফ্যান্ট রোড ও সায়দাবাদ জনপথের মোড়ে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যার পর মাত্র আধা ঘণ্টার ব্যবধানে এসব বাসে আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করে বলেন, সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিউমার্কেট ও এলিফ্যান্ট রোডে রওনা দেয়।

তিনি জানান, আজ সন্ধ্যায় গাউছিয়া মার্কেটের সামনে মিরপুর লিংক বাসের আগুন দেয়। এর কিছুক্ষণ পর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সিটি সেন্টারের সামনে গ্রিন ইউনিভার্সিটির বাসে আগুন দেয়।

শাজাহান শিকদার জানান, সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে সায়দাবাদ জনপথের মোড় ফ্লাইওভারের নিচে বাসে আগুন দেওয়া হয়। সেখানে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট রওনা দেয়। এ ছাড়া কে বা কারা এসব বাসে আগুন দিয়েছে তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সিটি সেন্টারের সামনে গ্রিন ইউনিভার্সিটির বাসের আগুন

উল্লেখ্য, এর আগে দেশব্যাপী টানা তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি ও জামায়াত। সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে দলটি আবার রবিবার (৫ নভেম্বর) ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category