• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
১৫ বছরের লড়াইয়ে নিঃস্ব পরিবার: টাকার অভাবে অনিশ্চিত সাজ্জাদের চিকিৎসা মেহেরপুর র‍্যাবের অভিযানে ভারতীয় সিরাপ ও নগদ টাকা উদ্ধার বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরে র‌্যাবের অভিযানে নাশকতা মামলার আসামি আটক

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
মেহেরপুরে র‌্যাবের অভিযানে নাশকতা মামলার আসামি আটক
মেহেরপুরে র‌্যাবের অভিযানে নাশকতা মামলার আসামি আটক

মেহেরপুরে নাশকতা মামলার আসামি হাশেম আলীকে (৪৫) আটক করেছে র‌্যাব। র‌্যাব-১২ গাংনী ক্যাম্পের এক অভিযানে শনিবার (৪ নভেম্বর) বিকেলে মেহেরপুরের ইছাখালী থেকে তাকে আটক করা হয়।

হাশেম আলী ইছাখালী গ্রামের এলেজ আলীর ছেলে এবং স্থানীয় বিএনপি কর্মী।

র‌্যাব-১২ গাংনী ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, (২ নভেম্বর) ভোরে মেহেরপুর সদর উপজেলার ইছাখালী গ্রামের তিন রাস্তার মোড়ে বিএনপির উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের সরকার উৎখাতের বিষয়ে নাশকতা মূলক কর্মকান্ড করছিলো।

এ অভিযোগে সদর থানার এসআই রেজোয়ানুল হক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। যার নং-০৩। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ ধারায় মামলা দায়ের করা হয়। ওই মামলার ১১ নং আসামি হাশেম আলী।

র‌্যাব জানায়, র‌্যাব ১২ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি মনিরুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। আটক আসামিকে আদালতে সোপর্দের উদ্দেশ্যে মেহেরপুর সদর থানায় প্রেরণ করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category