‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শনিবার দুপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমবায় ব্যাংক চত্বরে এসে শেষ হয়। পরবর্তীতে সমবায় ব্যাংক চত্বরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শিরিন নাইম পুনম। এসময় সমবায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বিভিন্ন সমবায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।