• শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
শব্দ দূষণ নিয়ন্ত্রণে চাই সম্মিলিত উদ্যোগ সিগারেটের প্যাকেটে কিউআর কোড সংযুক্ত করার উদ্যোগে এনবিআরকে বিএনটিটিপির ধন্যবাদ জ্ঞাপন মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে মাদকবাহী প্রাইভেটকার: গাঁজাসহ চালক আটক জনমত গঠনের জন্য কাজ করছে হেজবুত তাওহীদ-এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, বুকসমান পানিতে মানুষের ভোগান্তি আর দুর্ভোগ ইরানে আশার আলো ছড়াচ্ছে এশীয় চিতা জাল নোটের প্রচলন রোধে নতুন আইন ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী  মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জাতিকে বিভক্ত না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর গাংনীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন আহত মেহেরপুরের উন্নয়ন ভাবনা- কবি রফিকুল ইসলাম

অনলাইন জুয়ায় টাকা খুইয়ে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন হিমু

বিবর্তন বাংলা ডেস্ক
Update : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
অনলাইন জুয়ায় টাকা খুইয়ে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন হিমু
অনলাইন জুয়ায় টাকা খুইয়ে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন হিমু

অভিনেত্রী হোমায়রা নুসরাত হিমু গত দুই থেকে তিন বছর ধরে অনলাইনে জুয়া খেলার অ্যাপ ‘বিগো লাইভ’-এ আসক্ত হয়ে বিপুল পরিমাণ অর্থ খোয়ান। জুয়ায় প্রায় ২১ লাখ টাকা খুইয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি।

এসব নিয়ে বিভিন্ন সময় তাদের মধ্যে কথা কাটাকাটি ও মনোমালিন্য হতো। রাজধানীর উত্তরায় নিজ বাসায় অভিনেত্রী হোমায়রা নুসরাত হিমুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তার কথিত প্রেমিক মোহাম্মদ জিয়াউদ্দিন রুফি ওরফে উরফি র‌্যাবের হাতে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে এই তথ্য দিয়েছেন।

র‌্যাবকে রুফি বলেছেন, হিমু এর আগেও তিন থেকে চার বার তাকে জানিয়েছিলেন তিনি আত্মহত্যা করবেন, তবে করেননি। বৃহস্পতিবার (২ নভেম্বর) তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। হিমু তখনও বলেছিলেন তিনি আত্মহত্যা করবেন। রুফি এবারও পাত্তা দেননি। তখনই আত্মহত্যা করে ফেলেন হিমু।

শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাওরান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন। তিনি বলেন, এ ঘটনায় হিমুর খালা বাদী হয়ে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেছেন। মামলায় রুফি ওরফে উরফিকে গ্রেফতার দেখানো হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আল মঈন জানান, ২০১৪ সালে হিমুর খালাতো বোনের সঙ্গে রুফির বিয়ে হয়েছিল। বিয়ের কিছুদিনের মধ্যে পারিবারিক সমস্যার কারণে তাদের বিচ্ছেদ হয়। আত্মীয়তার সুবাদে রুফির সঙ্গে হিমুর পরিচয় হয়। খালাতো বোনের সঙ্গে রুফির বিচ্ছেদ হলেও তার সঙ্গে হিমুর নিয়মিত যোগাযোগ ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category