• রবিবার, ২১ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

গাংনীতে শাশুড়িকে হত্যার দায়ে জামাতা গ্রেপ্তার

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

শাশুড়িকে হত্যার দায়ে জামাতা বাদশা মিয়া (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২৩ আগষ্ট) রাত সাড়ে ৮টার দিকে গাংনী থানা পুলিশের একটি টীম বাদশাকে করমদি গ্রামের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করে।

সে ওই গ্রামের শিকদার পাড়ার রবিউল হকের ছেলে।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, আজ মঙ্গলবার সকালে পারিবারিক কলহের জের ধরে বাদশা মিয়া তার স্ত্রী রিমিকে হাসুয়া দিয়ে কোপ দিলে শাশুড়ি রঙ্গিলা খাতুন বাঁধা দেয়।

এতে রাগান্বিত হয়ে শাশুড়ি রঙ্গিলাকে এলোপাথাড়ি কুপিয়ে খুন করে পালিয়ে যায় বাদশা।

বাদশাকে গ্রেপ্তারে সোর্স নিয়োগ করা হয়। সোর্সের তথ্যের ভিত্তিতে করমদি গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আগামীকাল (২৪ আগষ্ট) বুধবার সকালে বাদশা মিয়াকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category