মেহেরপুরের গাংনীতে ২০২৩-২০২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় চাষিদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ সার ও বাঁশ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত এ প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক।
গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি অফিসার এমরান হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রউফ। অনুষ্ঠানে ২৫০ জন কৃষকের প্রত্যেককে এক কেজি পেঁয়াজ বীজ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি এমওপি এবং চারটি বাঁশ দেয়া হয়।