• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে সংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
গাংনীতে সংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়
গাংনীতে সংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

মেহেরপুরের গাংনীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকাল ৪ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন গাংনী প্রেসক্লাব সভাপতি দৈনিক সময়ের আলো’র জেলা প্রতিনিধি তৌহিদ উদ দৌলা রেজা, সাধারণ সম্পাদক মাই টিভির জেলা প্রতিনিধি মাহাবুব আলম, সাবেক সভাপতি সহাকারী অধ্যাপক রমজান আলী, সাবেক সাধারণ সম্পাদক আরটিভি জেলা প্রতিনিধি মাজেদুল হক মানিক, রির্পোটারস ক্লাবের সভাপতি আনারুল ইসলাম বাবু, গাংনী প্রেসক্লাবের  যুগ্ম সম্পাদক জুরাইস ইসলাম, দৈনিক লাখোকন্ঠের জেলা প্রতিনিধি রফিকুল আলম বকুল, মীর শামীম, আব্দুল আলীম, শাহীন আহম্মেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা গাংনীকে স্মার্ট উপজেলা হিসেবে গড়তে ও সার্বিক উন্নয়নে সাংবাদিকদেও সহযোগিতা কামনা করেন। মুক্ত আলোচনায় তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন স্বরুপ। তাই উপজেলা, জেলা তথা দেশের উন্নয়ন কর্মকান্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। আমি গাংনী উপজেলায় ভালো কিছু করতে চাই। এ জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন এবং সেই সহযোগী পেলে অল্প সময়েই গাংনীকে র্স্মাট উপজেলা হিসেবে রোল মডেল তৈরি করতে পারবো। এবং সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category