• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

মেহেরপুরে সাংবাদিকদের সাথে বিএনপি নেতার মতবিনিময়

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
মেহেরপুরে সাংবাদিকদের সাথে বিএনপি নেতার মতবিনিময়
মেহেরপুরে সাংবাদিকদের সাথে বিএনপি নেতার মতবিনিময়

মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ভিপি মোহাম্মদ আব্দুল্লাহ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। বিএনপি’র তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে চলমান এক দফা আন্দোলন বাস্তবায়ন ও আগামী দিনে গাংনীর সার্বিক উন্নয়ন বিষয়ে নিজের ভাবনা তুলে ধরেন তিনি।
মেহেরপুর লা-ভোগ রেস্টুরেন্টে সোমবার (০৯ অক্টোবর) দুপুরে আয়োজিত এই মতবিনিময় উপস্থিত ছিলেন গাংনী পৌর বিএনপির সভাপতি মুরাদ আলী, মেহেরপুর জেলা বিএনপির সহসভাপতি মোস্তাফিজুর রহমান খোকন ও সাবেক সহসভাপতি আব্দুস সালাম। এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category