• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কুষ্টিয়ায় যুবকে পিটিয়ে হত্যার অভিযোগ

ইসমাইল হোসেন, কুষ্টিয়া
Update : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
কুষ্টিয়ায় যুবকে পিটিয়ে হত্যার অভিযোগ
কুষ্টিয়ায় যুবকে পিটিয়ে হত্যার অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে একটি সড়কে পাশ থেকে রুবেল (২১) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিত্বে সোমবার (০৯ অক্টোবর) সকালে জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর গোলাইমোড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারনা রুবেলকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন দুই জনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে কুমারখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম।

নিহত রুবেল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন এর হাসিমপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

নিহতের মা পপি খাতুন জানান, গতকাল সন্ধ্যায় রুবেলের দ্বিতীয় স্ত্রী অসুস্থ’র কথা বলে স্ত্রীর মেজো ভাই মিঠু তাকে মোবাইল ফোনে কল দিয়ে ডেকে নিয়ে যায়। এর পর সে আর বাড়ীতে ফেরেনি। সোমবার সকালে স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলের মরদেহ পড়ে থাকতে দেখেন। রুবেলের শশুড় বাড়ির লোকজন তার ছেলেকে হত্যা করেছে বলে তিনি দাবী করেন।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম জানান, রুবেলে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এতে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনার পর থেকে রুবেলের ২য় স্ত্রীর পরিবারের লোকজন সবাই পলাতক রয়েছে । এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন দুই জনকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category