• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

এক দফা দাবীতে মেহেরপুরে বিএনপির সমাবেশ

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
এক দফা দাবীতে মেহেরপুরে বিএনপির সমাবেশ
এক দফা দাবীতে মেহেরপুরে বিএনপির সমাবেশ

এক দফা দাবী বাস্তবায়নের লক্ষে মেহেরপুরে মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তির দাবীতে এ কর্মসূচি পালিত হয়। এ উপলেক্ষ সেমবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে সরকারী কালেজ মোড় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পৌর কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। র‌্যালির নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন। এর আগে কলেজ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে বক্তারা বর্তমান সরকারকে পদত্যাগ করে ত্তত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবী জানান। জেলা বিএনপির সাধারন সম্পাদক আমজাদ হোসেন, সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন, মোহাম্মদ আব্দুল্লাহ, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসসহ নেতা-কর্মীরা র‌্যালিতে অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category