• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
গাংনীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
গাংনীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

“বিনিয়োগের অগ্রাধিকার কন্যাশিশুর অধিকার” স্লোগানে মেহেরপুরের গাংনীতে পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস। শনিবার (৩০সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় গাংনী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র‌্যালী শুরু হয়ে সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় উপজেলা নিবার্হী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এমএ খালেক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, গাংনী প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহাবুব আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরশাদ আলী। এসময় বিভিন্ন শ্রেনী পেশার মানুষসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষানার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category