• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে হেরোইনসহ তিন মাদককারবারী গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
গাংনীতে হেরোইনসহ তিন মাদককারবারী গ্রেফতার
গাংনীতে হেরোইনসহ তিন মাদককারবারী গ্রেফতার

মাদক বিরোধী অভিযানে তিন গ্রাম হেরোইনসহ তিন মাদককারবারীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৩০ আগষ্ট) বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলার খাসমহল গ্রামে এ অভিযান চালায় গাংনী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছে- রামদেবপুর গ্রামের হামিদ মোল্লার ছেলে রনি আহম্মেদ (২৫) ও একই গ্রামের আসাদুল ইসলামের ছেলে পারভেজ মোস্তাকিন (২৩) এবং খাসমহল গ্রামের সুরমান আলীর ছেলে শরিফুল ইসলাম কালু (২৮)।

অভিযানের নেতৃত্বে ছিলেন গাংনী থানার এসআই আশিকুর রহমান।

জানা গেছে, গ্রেফতার তিনজন চিহ্নিত মাদককারবারী। তারা পরস্পর জোগসাজসে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য কেনাবেচার সাথে জড়িত। মাদক কেনাবেচার গোপন খবর পেয়ে এসআই আশিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে খাসমহল থেকে তেঁতুলবাড়ীয়াগামী পাকা রাস্তার পাশে জনৈক রবিউল ইসলামের বাড়ির সামনে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেরে দৌঁড়ে পালানোর চেষ্টা করে মাদককারবারীরা । কিন্তু পুলিশের অভিযান দলের সদস্যরা তাদের পিছু ধাওয়া করে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় তিন গ্রাম হেরোইন।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতার তিনজনের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার আসামি হিসেবে বৃহস্পতিবার তাদেরকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category