• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনীতে জামায়াতের দশ কর্মী গ্রেফতার ॥ ককটেল ও জিহাদী বই উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
গাংনীতে জামায়াতের দশ কর্মী গ্রেফতার ॥ ককটেল ও জিহাদী বই উদ্ধার
গাংনীতে জামায়াতের দশ কর্মী গ্রেফতার ॥ ককটেল ও জিহাদী বই উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা স্কুল মাঠে নাশকতা মূলক সভা চলাকালে জামায়াতের ১০ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৩টি ককটেল ও কিছু সংখ্যক জিহাদী বই জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ। আজ রোববার (৩০ জুলাই) ভোরে গাংনী থানার একটি দল এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃত জামায়াত নেতাকর্মীরা হচ্ছে- গাংনী উপজোর গোপালনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন (৪৩), শিশিরপাড়া গ্রামের মৃত আকছাদ আলীর ছেলে আব্দুস সাত্তার (৬০), জুগিন্দা গ্রামের মোবারক হোসেনের ছেলে গোলাম মোস্তফা (৪০), ব্রজপুর গ্রামের মৃত হাউস আলীর ছেলে জাকারিয়া (৪০), বাঁশবাড়িয়া গ্রামের আবু বক্করের ছেলে সোহেল রানা (৪০), শানঘাট গ্রামের মৃত তোয়াজ মন্ডলের ছেলে আকছেদ আলী (৬৫), ধনখোলা গ্রামের মৃত আসমত আলীর ছেলে জামাল হোসেন (৬৩) একই গ্রামের রইচ উদ্দীনের ছেলে আব্দুল হান্নান (৬০), রাজাপুর গ্রামের মৃত ওমর উল্লার ছেলে আব্দুল ওয়াদুদ (৫৫) এবং তেঁতুলবাড়িয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (৪৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সরকারি বিরোধী কার্যকলাপ ও নাশকতার পরিকল্পনায় বিভিন্ন গ্রাম থেকে জামায়াত ইসলামের লোকজন একত্রিত হয়ে ধানখোলা স্কুল মাঠে গোপন বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের একটি টীম সেখানে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়। এসময় পারিয়ে যায় আরও কয়েকজন। গ্রেফতার ১০ জনসহ অজ্ঞাতনাম আরও ২৫/৩০ জনের নামে বিশেষ ক্ষমতা আইনে গাংনী থানার এসআই আব্দুল মজিদ বাদিয় হয়ে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলার আসামি হিসেবে গ্রেফতার হওয়া ১০ জনকে মেহেরপুর আদালতে সোপর্দ প্রক্রিয়াধীন। পালিয়ে যাওয়া অজ্ঞাত আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category