• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
১৫ বছরের লড়াইয়ে নিঃস্ব পরিবার: টাকার অভাবে অনিশ্চিত সাজ্জাদের চিকিৎসা মেহেরপুর র‍্যাবের অভিযানে ভারতীয় সিরাপ ও নগদ টাকা উদ্ধার বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার

গাংনীতে বিষধর সাপের কামড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু॥এলাকায় সাপ আতংক

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২২ জুলাই, ২০২৩
গাংনীতে বিষধর সাপের কামড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু॥এলাকায় সাপ আতংক
গাংনীতে বিষধর সাপের কামড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু॥এলাকায় সাপ আতংক

মেহেরপুরের গাংনীর করমদি গ্রামে বিষধর সাপের কামড়ে আবু জিহাদ আকাশ নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় সাপে কামড়ে দেয়। রাতেই স্বজনরা ওঝা, কবিরাজ দিয়ে চিকিৎসা করে কোন সুফল না পাওয়ায় শনিবার (২২ জুলাই) সকালে গুরুতর অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আকাশ ঐ গ্রামের মাঠপাড়ার আব্দুর রশিদের ছেলে। এলাকায় বিরাজ করছে সাপ আতংক।
স্থানীয়রা জানান, স্থানীয় করমদী ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী আবু জিহাদ আকাশ তার বাড়িতে ঘুমিয়ে ছিল। রাত সাড়ে ১২টার দিকে তাকে সাপে কামড়ে দিলে সে চিৎকার করলে পরিবারের লোকজনসহ প্রতিবেশিরা ছুটে আসে। বিছানার পাশেই সাপটি ছিলো তাই সাপ ধরে একটি কৌটায় ভরে নিয়ে ওঝার কাছে যায়। এসময় ওঝার চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে এসেও সুস্থ না হলে তাকে আরও দুই ওঝার কাছে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সকাল পর্যন্ত দুজন কবিরাজ আকাশকে সুস্থ করার চেষ্টা করে ব্যার্থ হলে কৌটায় আটকানো চন্দ্র বোরা বিষধর সাপসহ আকাশকে নেওয়া হয় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category