• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে মটরসাইকেল দুর্ঘটনায় হাতের কব্জি গাছে

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
গাংনীতে মটরসাইকেল দুর্ঘটনায় হাতের কব্জি গাছে
গাংনীতে মটরসাইকেল দুর্ঘটনায় হাতের কব্জি গাছে

মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগরে মটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে দুজন মারাত্মক আহত হয়। আজ রোববার দুপুরে কাজিপুর-বামুন্দী আঞ্চলিক মহাসড়কের সাহেবনগর তালতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত একজনের হাতের কব্জি ভেঙ্গে গাছের সাথে বিঁধে ছিল।
স্থানীয়রা জানান, গাংনী উপজেলার কাজিপুর গ্রামের মাহাবুর রহমান স্বপনের ছেলে জয় ও তার বন্ধু শুভ মোটরসাইকেল যোগে বামন্দী বাজারে আসছিল। দ্রুত গতিতে বাইক চালানোর কারণে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এসময় জয়ের হাতের কব্জি আটকে যায় গাছের গায়ে। ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গাছের গায়ে আটকে থাকে হাতের কব্জি। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category