• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

কুষ্টিয়ায় সড়কে ঝরলো ২ প্রাণ

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১২ জুলাই, ২০২৩

কুষ্টিয়ার কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহী  নিহত হয়েছেন। বুধবার বেলা এগারটার দিকে চড়াইকোল আলাউদ্দিন নগর কালুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হয়েছেন চুয়াডাঙ্গা জেলার দর্শনার ঝাঝাডাঙ্গা গ্রামের সামছুল আলমের ছেলে মোটরসাইকেল চালক শাহিন (৪৫) ও মোটরসাইকেল আরোহী একই গ্রামের একরামুল।
স্থানীয়রা জানান, বেলা এগারটার দিকে আলাউদ্দিন নগর কালুরমোড়ে নসিমন গাড়ির সাথে কুষ্টিয়া অভিমুখী মোটরসাইকেল এর সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল সহ চালক নসিমন গাড়ির নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে চালক নিহত ও আরোহী মারাত্মক আহত হলে তাকে কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে তিনিও মারা যান। কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। সেই সাথে নসিমন গাড়িটিকে আটক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category