• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

কুষ্টিয়ায় পাটক্ষেত থেকে মরদেহ উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
কুষ্টিয়ায় পাটক্ষেত থেকে মরদেহ উদ্ধার
কুষ্টিয়ায় পাটক্ষেত থেকে মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার মিরপুরে পাটক্ষেত থেকে ইজিবাইক চালকের হাত-পা বাঁধা অবস্থায় আকরাম শেখ (৪৯) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে উপজেলার পোড়াদহ ইউনিয়নের চিথলিয়া এলাকার পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আকরাম শেখ উপজেলার উত্তর কাটাদহ রেলগেট এলাকার মোশারফ শেখের ছেলে।
মিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, চিথলিয়া এলাকার পাটক্ষেতের মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় আকরাম শেখের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ছিল। তবে তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা শেষে পাটক্ষেতে ফেলে রেখে যায়। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category