• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

মেহেরপুরে ইয়াং বাংলা ফিউচার লিডার্সের উদ্যোগে র‌্যালী

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
মেহেরপুরে ইয়াং বাংলা ফিউচার লিডার্সের উদ্যোগে র‌্যালী
মেহেরপুরে ইয়াং বাংলা ফিউচার লিডার্সের উদ্যোগে র‌্যালী

উন্নয়ন, অগ্রযাত্রা, শান্তি, সমৃদ্ধ, সাফল্য ও স্মার্ট মেহেরপুর গড়ার লক্ষ্যে ইয়াং বাংলা ফিউচার লিডার্স এর উদ্যোগে র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জুন) বিকেলে ইয়াং বাংলা ফিউচার লিডার্স মেহেরপুর জেলা শাখার আয়োজনে র‌্যালী অনুষ্ঠিত হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নেতৃত্বে র‌্যালীটি কোর্ট মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ শামসুজ্জোহা পার্কে এসে শেষ হয়।

এসময় সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ইয়াং বাংলা ফিউচার লিডার্সের লক্ষ্য হচ্ছে আগামীর বাংলাদেশ গড়া। এই তরুণদের জন্যই আগামীর বাংলাদেশ। তরুণরা লেখাপাড়া করে নিজেদেরকে দক্ষ ও যোগ্য তৈরী করে বঙ্গবন্ধুর আদর্শে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হয়ে আগামী দিনের জন্য তরুণরা তৈরী হবে সেটিই হচ্ছে লক্ষ্য। আগামী জাতীয় নির্বাচনে এই তরুণ সমাজকে ব্যাপকভাবে ভূমিকা রাখতে হবে।

এসময় ইয়াং বাংলা ফিউচার লিডার্স মেহেরপুর জেলা শাখার আহবায়ক আদিব হোসেন আসিফ, যুগ্ম আহবায়ক ইব্রাহিম, মুজিবনগর উপজেলা শাখার সভাপতি হাসানুজ্জামান লাল্টু, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিনসহ ইয়াং বাংলা ফিউচার লিডার্সের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category