• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে জিআর প্রকল্পের চাউল বিতরণ

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২৪ জুন, ২০২৩
গাংনীতে জিআর প্রকল্পের চাউল বিতরণ
গাংনীতে জিআর প্রকল্পের চাউল বিতরণ

মেহেরপুরের গাংনী উপজেলায় হতদরিদ্র পরিবারের মাঝে জিআর (প্রাকৃতিক দুর্যোগ খরা ও অনাবৃষ্টি) প্রকল্পের বিশেষ বরাদ্দকৃত চাউল বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২৪ জুন) দুপুরে গাংনী উপজেলার ভাটপাড়া আশ্রয়ন প্রকল্পে ৯০টি পরিবারসহ বিভিন্ন গ্রামে দুস্থদের মাঝে চাউল বিতরণ করা হয়। বিতরণকালে গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু, সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, উপজেলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী, সাহারবাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান, ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা (তহশিলদার) নুরুল হুদা উপস্থিত ছিলেন। পরে মটমুড়া ইউনিয়নের রাজাপুর গ্রামের ৭ জন তাঁত শিল্পীদের মাঝে জিয়ার প্রকল্পের চাল বিতরণ করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু।
প্রতিটি পরিবারের জন্য যার প্রকল্পের ৩০ কেজি করে চাউল প্রদান করা হয়। এ সময় সাজিয়া সিদ্দিকা সেতু জানান, আমার আবেদনের ভিত্তিতে প্রাপ্ত জিয়ার প্রকল্পের চাউল ধানখোলা, মটমুড়া, সাহারবাটী ইউনিয়নে বিতরণ করা হয়েছে। এবং এ চাউল বিতরণ কাজ অব্যাহত রয়েছে। প্রথম দিনে ২৯৬ জনের মাঝে উক্ত প্রকল্পের চাউল বিতরণ করা হয়। আসন্ন ইদুল আযহা উপলক্ষে চাউল পেয়ে আনন্দে উল্লাসিত হয়ে পড়েন উপকারভোগীরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category