• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

ভেড়ামারায় ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন আরো একজনের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
Update : রবিবার, ১৪ আগস্ট, ২০২২

কুষ্টিয়ার ভেড়ামারায় ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরেক জনের মৃত্যু হয়েছে।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে তিন জনে পৌঁছালো।

রোববার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত ওই ব্যক্তির নাম রাজিব।

সে কুষ্টিয়ার ভেড়ামারার মহিষাডোরা এলাকার দফাদার ফিলিং স্টেশন কর্মী হিসেবে কর্মরত ছিলো।

নিহত রাজিব দৌলতপুর উপজেলার আল্লাহরদর্গা এলাকার রাজ্জাকের ছেলে।

এর আগে গত শুক্রবার (১২ আগস্ট) রাত ৮টার দিকে ওই ফিলিং স্টেশনে জ্বালানী তেলবাহী ট্যাংকার থেকে তেল আনলোড করার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ওই অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ঘটনা স্থলেই দুজন মারা জান।

নিহতরা হলেন- কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার দিঘলকান্দি গ্রামের শাহাজুদ্দীনের ছেলে শাহাজুল ও একই এলাকার তৌহিদুল ইসলামে ছেলে বিজয়। ওই অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হন তিনজন।

আহতরা হলেন- কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আল্লাহরদর্গা এলাকার রাজ্জাকের ছেলে রাজিব একই উপজেলার দিঘলকান্দি গ্রামের মৃত জয়নালের ছেলে রিমন ও জেলার ভেড়ামারা উপজেলার বেলাল আলীর ছেলে বিদ্যুৎ।

এদের মধ্যে গুরুতর আহত রাজিবকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসকরা।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, দফাদার ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় রোববার দুপুর ১২টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রাজিব নামে একজনের মৃত্যুর হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category