মেহেরপুরের গাংনীর করমদি গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে গোলাম মোস্তফা (৩০) নামের এক দিনমজুরের মৃত্যু ঘটেছে।
বুধবার (৭ জুন) বিকেল ৫টার দিকে প্রতিবেশির ঘরের টিনের চাল মেরামতের সময় বিদ্যুৎ স্পৃষ্ট হন তিনি। গোলাম মোস্তফা ওই গ্রামের আজগর আলীর ছেলে।
স্থানীয় সুত্রে জানা গেছে, গোলাম মোস্তফা একজন দিনমজুর। সে প্রতিবেশি গোলজার হোসেনের ঘরের টিনের চাল মেরামতের জন্য ঘরে উঠলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। ছিটকে পড়ে যান মাটিতে। স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।