• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

বাংলাদেশে ঢুকেছে ৮৬ মেট্রিক টন পেঁয়াজ

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
বাংলাদেশে ঢুকেছে ৮৬ মেট্রিক টন পেঁয়াজ
বাংলাদেশে ঢুকেছে ৮৬ মেট্রিক টন পেঁয়াজ

আমদানির অনুমতি পাওয়ার প্রথম দিন বেনাপোল ও ভোমরা স্থলবন্দর দিয়ে মোট ৮৬ মেট্রিক টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে। সোমবার (৫ জুন) রাতে পেঁয়াজের চালান নিয়ে ট্রাক বন্দরে প্রবেশ করে। বেনাপোল স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সুব্রত চক্রবর্তী এবং ভোমরা শুল্ক স্টেশনের তথ্য কর্মকর্তা শান্ত হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।

জানাগেছে, বেনাপোল বন্দরে রয়েল এন্টারপ্রাইজ নামক একটি সিঅ্যান্ডএফ এজেন্ট আমদানিকারকের পক্ষে ৭৫ মেট্রিক টন পেঁয়াজের ছাড়পত্রের আবেদন করে। সন্ধ্যার পরে বন্দর থেকে পেঁয়াজ নিয়ে তিনটি ট্রাক ঢাকার উদ্দেশে যাত্রা করে।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল বলেন, তিন মাসেরও বেশি সময় ধরে বেনাপোল দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। কৃষি মন্ত্রণালয় সোমবার থেকে পেয়াজ আমদানির অনুমতি দিয়েছে। ব্যবসায়ীরা যাতে বন্দর থেকে দ্রুত পেঁয়াজ খালাস নিতে পারেন সে জন্য বলা হয়েছে।

সোমবার সকাল থেকে পেঁয়াজ আমদানির জন্য আইপি অনুমোদন শুরু করেছে কৃষি সম্প্রসারণ অধিদফতর। এদিন ২১০টি আইপি আবেদন অনুমোদন করা হয়েছে। এতে আমদানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনে ২ লাখ ৮০ হাজার ৮০০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার।

অপরদিকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ১১ ট্রাক পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে। সোমবার (৫জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় পেঁয়াজ ভর্তি একটি ট্রাক ভোমরা স্থলবন্দরে প্রবেশ করে বলে জানিয়েছেন ভোমরা শুল্ক স্টেশনের কর্মকর্তারা।

ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খাঁন জানান, প্রতি টন পেঁয়াজ ২২০ মার্কিন ডলার থেকে ২৫০ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে।

ভোমরা শুল্ক স্টেশনের তথ্য কর্মকর্তা শান্ত হাওলাদার জানান, সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ১১ ট্রাক পেঁয়াজ ভারত থেকে বাংলাদেশে ঢুকেছে। আরো ৮/১০টি ট্রাক ঢুকতে পারে। প্রতি ট্রাকে ১৮ থেকে ২০ টন পেঁয়াজ রয়েছে।

উল্লেখ্য: গত ২১ মে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছিলেন, ‘পেঁয়াজের বাজার নিয়ে যে অবস্থা সৃষ্টি হয়েছে তাতে আমদানি ছাড়া কোনো উপায় নেই। বাজারে ভোক্তা পর্যায়ে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় আমদানি করার জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে কৃষি মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।’

বাণিজ্যমন্ত্রী তখন বলেছিলেন, ‘আমাদের দেশে পেঁয়াজ উৎপাদন পর্যাপ্ত হয়েছে। কিন্তু বেশি মুনাফা লাভের আশায় অনেকে পেঁয়াজ মজুত রেখে সংকট তৈরি করে বাজারকে অস্থিতিশীল করছে। আমদানির পর বাজারে স্থিতিশীলতা আসবে বলে আশা করছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category