• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কবির পরাধীনতার শৃঙ্খল ভাঙার স্পর্ধা বঙ্গবন্ধুর মাঝেও দেখতে পাই-জেলা প্রশাসক

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
কবির পরাধীনতার শৃঙ্খল ভাঙার স্পর্ধা আমরা বঙ্গবন্ধুর মাঝেও দেখতে পাই-জেলা প্রশাসক
কবির পরাধীনতার শৃঙ্খল ভাঙার স্পর্ধা আমরা বঙ্গবন্ধুর মাঝেও দেখতে পাই-জেলা প্রশাসক

মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, কবি নজরুল শুধু বিদ্রোহী কবি নন, তিনি প্রেমের কবি, সাম্যের কবি, সৌহার্দের কবি, সুন্দরের কবি, জাতিসত্ত্বার কবি।

বিদ্রোহী কবির পরাধীনতার শৃঙ্খল ভাঙার স্পর্ধা, দেশপ্রেম, আর খেটে খাওয়া, শোষিত বঞ্চিত মানুষের প্রতি গভীর মমত্ববোধ আমরা আমাদের জাতির পিতার মাঝেও দেখতে পাই। তিনি জেল খেটেছেন। লড়াই করেছেন। পরাধীন জাতিকে স্বাধীন করেছেন।

বৃহস্পতিবার (২৫ মে) সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

মেহেরপুর সরকারি কলেজের উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম সরদার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মহা: আব্দুর রাজ্জাক, শিক্ষা পরিষদের সম্পাদক মোহা: কাবিল উদ্দিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আবদুল্লাহ আল আমিন ধূমকেতু, আবদুল বশির, বাংলা প্রভাষক সানজিদা ফেরদৌস প্রমুখ।

আলোচনা সভা পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুজন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category