• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

মেহেরপুরে পচা মাংসসহ কসাই গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১৩ আগস্ট, ২০২২

মেহেরপুরে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযানে পচা ও গন্ধযুক্ত মাংসসহ কসাই শুকুর আলীকে (৫০) গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৩ আগস্ট) কম দামে গরুর মাংস বিক্রি মাইকিং করে পৌরসভার মাংস বিক্রি করার সময় তাকে গ্রেফতার করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, মেহেরপুরের বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক এস এম শরিয়ত উল্লাহ সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে শুকুর আলী নামে এক কসাই কে আটক করেন।

এসময় তার কাছ থেকে ৫ কেজি পচা ও গন্ধযুক্ত মাংস জব্দ করা হয়।

নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ২৬ ও ৩৪ ধারায় বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞ আদালত আসামীকে জেল হাজতে প্রেরন করেন।

অভিযানে সহযোগীতা করেন এস আই সনজিব বিশ্বাস, স্যানিটারী ইন্সপেক্টর মোঃ তারিকুলইসলাম, মোঃমনিরুল ইসলাম, আদালতের নাজির ও পেশকারসহ বাজার কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এরুপ কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক এস এম শরিয়তউল্লাহ নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category