• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে আত্মহত্যা

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ১৯ মে, ২০২৩
গাংনীতে বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে আত্মহত্যা
গাংনীতে বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে আত্মহত্যা

মেহেরপুরের গাংনীতে বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে আত্মহত্যা করেছে সাজ্জাদ হোসেন (২১) নামের এক যুবক । বৃহস্পতিবার (১৮মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। তবে ঝুলন্ত মরদেহ উদ্ধারের সাথে সাথে ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। সাজ্জাদ হোসেন উপজেলার কাজিপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের রিফিউজি পাড়ার শাহিন আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সাজ্জাদ হোসেন ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলো। গত বুধবার (১৭ মে) ছুটিতে বাড়ি এসে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার শেহালা গ্রামে তার শ্বশুরবাড়ি যায়। সেখানে গিয়ে সে জানতে পারে স্ত্রী তাকে তালাক দিয়েছে। অপমান ও কষ্টে ফিরে এসে নিজ গ্রামেরই পূর্বপাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে বন্ধু পারভেজকে(২২) বিষয়টি খুলে বলে। পরে সাজ্জাদ বাড়িতে না গিয়ে রাতে পারভেজের বাড়িতেই অবস্থান করে। রাতে খাওয়া শেষে দুই বন্ধু আলাদা আলাদা রুমে ঘুমোতে যাই। সকালে সাজ্জাদের কোন সাড়া শব্দ না পেয়ে জানালার ফাঁক দিয়ে সাজ্জাদকে ঝুলন্ত দেখতে পেয়ে তার পরিবারকে খবর দেয়। পরে স্থানীয় পুলিশ ক্যাম্পে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category