• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মুজিবনগরে ইউনিয়ন জামায়াতের আমীরসহ ৬ জন গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ১২ মে, ২০২৩
মুজিবনগরে ইউনিয়ন জামায়াতের আমীরসহ ৬ জন গ্রেফতার
মুজিবনগরে ইউনিয়ন জামায়াতের আমীরসহ ৬ জন গ্রেফতার

মেহেরপুরের মুজিবনগরে এজাহার নামীয় ইউনিয়ন জামাতের আমীর ও সেক্রেটারিসহ ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ মে) দিবাগত রাত থেকে শুক্রবার (১২ মে) ভোর পর্যন্ত তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো, মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে মহাজনপুর ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল হামিদ (৬৫), মহাজনপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ও মহাজনপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মকিদুল ইসলাম (৫৫)।

এ ছাড়া আদালতের গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত সিআর ৪৬/২৩ নং মামলার আসামি বল্লভপুর গ্রামের মৃত ফিতাজ উদ্দিন ছেলে সোহরাব উদ্দিন,সোহরাবের ছেলে শরিফ উদ্দিন, মতিন, সি আর ২৩১/২৩ মামলার আসামি বাগোয়ান গ্রামের জসিম উদ্দিন ছেলে দীপন শেখ।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, এজাহার নামীয় আসামি ইউনিয়ন জামাতের আমির ও সেক্রেটারি সহ ৬ জনকে গ্রেপ্তারপূর্বক মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category