• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

গাংনীতে স্বামীর পুরুষাঙ্গ ছিড়ে হত্যার চেষ্টা: স্ত্রী পুলিশ হেফাজতে

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ৫ মে, ২০২৩
গাংনীতে স্বামীর পুরুষাঙ্গ ছিড়ে হত্যার চেষ্টা: স্ত্রী পুলিশ হেফাজতে
গাংনীতে স্বামীর পুরুষাঙ্গ ছিড়ে হত্যার চেষ্টা: স্ত্রী পুলিশ হেফাজতে

মেহেরপুরের গাংনীতে পারিবারিক কলহের জেরে স্বামী আব্দুল মালেক (৩০) এর পুরুষাঙ্গ ছিড়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে স্ত্রী রিয়া খাতুনের (২২) বিরুদ্ধে। এ ঘটনার পরেই রিয়া খাতুনকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। শুক্রবার (৫ মে) সকাল সাড়ে আটটার দিকে সাহারবাটি গ্রামের বালির মাঠ পাড়ায় এ ঘটনা ঘটে। আহত আব্দুল মালেক ঐ গ্রামের ইছার আলীর ছেলে, স্ত্রী রিয়া খাতুন মহিষাখোলা গ্রামের মজিবর রহমানের মেয়ে।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে রিয়া ও আব্দুল মালেকের মধ্যে প্রায় সময় ঝগড়া বিবাদ লেগেই থাকতো। সকালে আব্দুল মালেক তার স্ত্রীকে কারণে-অকারণে মারপিট শুরু করে। আত্মরক্ষার জন্য রিয়া আব্দুল মালেকের পুরুষাঙ্গ চেপে ধরলে ধস্তাধস্তির একপর্যায়ে মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
আহত মালেক জানান, আমার স্ত্রী রিয়া একজন ইতালি প্রবাসীর সাথে মুঠোফোনে প্রায় সময় যোগাযোগ করে। বাধা দেওয়াই আমার সাথে খারাপ ব্যবহার করেন। আমাকে হত্যার উদ্দেশ্যে এরকম নির্মমভাবে আমার পুরুষাঙ্গ চেপে ধরে হত্যার চেষ্টা করে।
মালেকের স্ত্রী রিয়া খাতুন জানান, আমার স্বামী মা-বাবার কথা শুনে প্রায় প্রতিনিয়তই আমার সাথে গালমন্দ ও মারধর করেন। ইতিপূর্বেও তার তিনটি স্ত্রী তালাক নিয়ে মায়ের বাড়ি চলে গেছে। বিয়ের সম্পর্ক গোপন করে আমার সাথে বিয়ে করে। আমার বিয়ের পর থেকেই শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। আজ সকালে মুরগীর বিষ্টা পরিষ্কার করাকে কেন্দ্র করে ঝাড়ু (বাড়ুন) দিয়ে এলোপাথাড়ি শরীরের বিভিন্ন অংশে আঘাত করতে থাকে। নিজের আত্মরক্ষায় আমি তার পুরুষাঙ্গ চেপে ধরি।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার আবীর হোসেন জানান, আব্দুল মালেকের পুরুষাঙ্গ খারাপভাবে ছিঁড়ে যাওয়ায় পাঁচটি সেলাই দেওয়া হয়। তাকে নিবিড় পর্যবেক্ষণে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আব্দুল মালেকের স্ত্রী রিয়া খাতুনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। পুরুষাঙ্গ ছেড়ার চেষ্টার ঘটনায় তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category