
বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্য মূল্যের উর্ধ্বগতি আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূনীর্তির প্রতিবাদ এবং পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে মেহেরপুরের গাংনীতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিএনপি।
আজ শনিবার সকাল সাড়ে ৯ টায় দিকে গাংনী বাজারের বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচীর আয়োজন করে উপজেলা বিএনপির একাংশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন।
উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশাদুজামান বাবলু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান গাড্ডু, আব্দুল আওয়াল বিশ্বাস, সেলিম আহমেদ, জেলা বিএনপির সহ-সভাপতি শহীদুল ইসলাম নাসির, বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইনসারুল হক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসার আলী, উপজেলা যুবদলের সভাপতি চপল বিশ্বাস, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, পৌর যুবদলের আহবায়ক সাইদুর রহমান, সদস্য সচিব এনামুল হক, জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হক, গাংনী উপজেলা ছাত্রদলের আহবায়ক সাজেদুর রহমান বিপ্লব, পৌর জাসাসের সভাপতি সৌরভ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।