• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন

গাংনীতে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে নারীর মৃত্যু

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
গাংনীতে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে নারীর মৃত্যু
গাংনীতে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে নারীর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে পিতার মোটরসাইকেল থেকে পড়ে বেবি খাতুন (৩৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) সকালে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চোখতোলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

ওই নারী রায়পুর গ্রামের জুলহাস উদ্দীনের মেয়ে ও ওই গ্রামের (ভারত প্রবাসী) তুষার আলীর স্ত্রী।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এম কে রেজা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বেবির মাথার পিছনের অংশ মারাত্বক জখম হওয়ার কারণে রক্তক্ষরণ হওয়ার কারণে সে মারা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেবি খাতুন তার পিতা জুলহাসের মোটরসাইকেল যোগে বামুন্দি যাওয়ার পথে চোখতলার নতুন রাস্তা থেকে নিচের দিকে নামার সময় বেবি অসাবধানতাবশত মোটরসাইকেল থেকে পড়ে মাথার পিছনের অংশে গুরুত্বর জখম হয়। ঘটনার সময় বাবা জুলহাস উদ্দিনও সাময়িকভাবে জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, এ ব্যাপারে গাংনী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে, কারো কোন অভিযোগ না থাকাই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category